টেলিভিশনে টিআরপি রেটিং এজেন্সি বাস্তবায়ন এবং তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স- অ্যাটকো।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন- অ্যাটকো’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অ্যাটকোর প্রেসিডেন্ট সালমান এফ রহমান।

সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, অ্যাটকোর আন্ডারে বা অ্যাটকোর সঙ্গে সম্পৃক্ত যারা আছে তাদের জন্য একটা টিআরপি রেটিং এজেন্সি প্রয়োজন।

বিদেশি যেসব টিভি চ্যানেল আমাদের দেশে দেখানো হয়, আইনে লেখা আছে তাদের চ্যানেলে বিজ্ঞাপন দেখাতে হলে আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে তাদের অনুমতি নিতে হবে। তারা বিদেশি বিজ্ঞাপনও দেখাতে পারবে না। বাংলাদেশি বিজ্ঞাপনও দেখাতে পারবে না।  

এমবি