আজ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এতে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ প্রার্থী’সহ ১৯টি পদে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৩ হাজার ২৩৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক আবু তাহেরকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এমবি





