আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সম্পাদক, সিনিয়র সাংবাদিক, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন।

দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরী। বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সাাবেক সভাপতি রুহুল আমিন গাজী। স্বাগত বক্তব্য রাখেন ‘সম্ভাবনার বাংলাদেশ’ এর আহ্ববায়ক, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এসএম কামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল মান্নান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি, এম আবদুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে মহাসচিব নূরুল আমিন রোকন, দ্যা ডেইলী নিউনেশন সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সাবেক সভাপতি আবদুল হাই শিকদার, দৈনিক নয়াগিদন্ত উপ-সম্পাদক (বার্তা) মাসুমুর রহমান খলিলী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, জাতীয় প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, মুন্সী আবদুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে, সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, বিএফইউজে এর সহ-সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, ডিইউজের সহ সভাপতি বাছির জামাল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাব সাবেক সভাপতি, আবু সালেহ আকন, সাবেক সাধারণ সম্পাদক আজহার মাহমুদ, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদাউস আহমদ ভূইয়া, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসিন, শফিউদ্দিন আহমদ বিটু, সহ-সভাপতি নাসিম শিকদার, সাধারণ সম্পাদক কাজল হাজরা প্রমুখ।

এমআর