দেশের গণমাধ্যমকে নৈতিকতা, বস্তুনিষ্ঠ ও অবিভক্ততার জায়গায় অবিচল থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
প্রবীণ সাংবাদিক এবিএম মূসা স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, মুখ ও দল দেখে সৎ সাংবাদিকতা হয় না। গণমাধ্যমকে জঙ্গিবাদ, রাজনীতি ও দলবাজী থেকে দূরে থাকতে হবে। জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নেতাদের সমালোচনা করা গণমাধ্যমের দায়িত্ব।
সংবাদ মাধ্যমের যে সকল সাংবাদিক দলবাজী করেন তাদের সংবাদ মাধ্যম ছেড়ে দলের সঙ্গে যুক্ত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এতে গণমাধ্যম ও দল দুই প্রতিষ্ঠানই লাভবান হবেন।
ইনু বলেন, প্রবীণ সাংবাদিক এবিএম মূসা সাহসী সাংবাদিক ছিলেন। এ জন্য তার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে গণমাধ্যমে নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশের গণমাধ্যমে দক্ষ অভিভাবক দরকার। কারণ এবিএম মূসার মত অভিভাবকেরা আর বেঁচে নেই।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]