আলজাজিরা টেলিভিশন বন্ধের দাবিতে সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করেছেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কবি ও প্রাবন্ধিক কামরুল হাসান বাদল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে সমালোচনা করার অধিকার বিশ্বের কারও নেই। আলজাজিরা টেলিভিশন মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যে ভুল তথ্য দিচ্ছে তা ন্যাক্কারজনক ও উদ্দেশপ্রণোদিত।

আমরা সরকারের কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারী এ টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানাচ্ছি।’

একই সঙ্গে আলজাজিরা টেলিভিশন না দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানানও তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রমার সভাপতি ও আবৃত্তি শিল্পী রাসেল হাসান, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান,

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বালাকাত উল্লাহ, কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন ধর, সংগঠক সুনীল দে, শিক্ষিকা সালমা মিলি ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি অনুপ বিশ্বাস প্রমুখ।

জেএ