বরেণ্য সাংবাদিক এবিএম মূসার তৃতীয় নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ মাগরিব ফেনী শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত হবে।
এর আগে ফেনী প্রেসক্লাবের সামনে এবিএম মূসার লাশের কফিনে পুষ্পস্তবক অর্পণ করবেন ফেনীর সাংবাদিকরা।
জানাজা শেষে তার চতুর্থ নামাজে জানাজা বাদ এশা জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কুতুবপুরের নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে,দুপুর ২টায় স্বজনরা ঢাকা থেকে মূসার মরদেহ নিয়ে ফেনীর উদ্দেশে রওয়ানা হবেন।
ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ জানান,এবিএম মূসার মৃত্যুতে ফেনী প্রেসক্লাব চার দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ,দোয়া ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি।
বুধবার দুপুর সোয়া ১টায় জীবনপ্রদীপ নিভে আসে দেশ ও জাতির বিবেকসম এবিএম মূসার।
[b]
ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
গণমাধ্যম
এবিএম মূসার তৃতীয় জানাজা ফেনীতে
বরেণ্য সাংবাদিক এবিএম মূসার তৃতীয় নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ মাগরিব ফেনী শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত হবে।এর আগে ফেনী প্রেসক্লাবের সামনে এবিএম মূসার লাশের কফিনে পুষ্পস্তবক অর্পণ করবেন ফেনীর সাংবাদিকরা।





