ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে সোমবার (২৫ রমজান, ১৩ জুলাই) এ আয়োজন অনুষ্ঠিত হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র এডিটর আমানুল্লাহ কবীর,
বৈশাখী টিভির প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী, আজকের পত্রিকার সম্পাদক মো. সফিকুল ইসলাম, সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. সিরাজুল ইসলাম ও ড্রিম থ্রেড বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফায়েত বিন নবী।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাছিমা আক্তার সোমা। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এএইচ





