বরেণ্য সাংবাদিক এ বি এম মূসার মরদেহ বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে বেলা দেড়টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জাতীয়। এর পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি ফেনীতে।
বুধবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান সাংবাদিক এবিএম মূসা। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। এবিএম মূসার প্রথম নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব মোহাম্মদপুরের ইকবাল রোড মাঠে অনুষ্ঠিত হয়।  
এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজকবিডি.কম) // জেএ[/b]