আবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ফিরলেন মঞ্জুরুল আহসান বুলবুল এবং সাংবাদিক জ. ই. মামুন।

মঞ্জুরুল আহসান বুলবুল এডিটর ইন চিফ এবং জ. ই. মামুন চিফ এক্সিকিউটিভ এডিটর হিসেবে চ্যানেলটিতে দায়িত্ব পালন করবেন।

রোববার আনুষ্ঠানিকভাবে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান তাঁদের বরণ করে নেন। এটিএন বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এবং জ. ই. মামুন আগেও এটিএন বাংলায় বার্তা বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এবার নতুন দায়িত্বে আসার আগে মঞ্জুরুল আহসান বুলবুল বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রধান সম্পাদক ছিলেন। আর জ. ই. মামুন ছিলেন যমুনা টিভির পরিচালক (বার্তা ও অনুষ্ঠান)। এটিএন বাংলা ছেড়েই বুলবুল বৈশাখীতে এবং মামুন যমুনায় যোগ দিয়েছিলেন।

কেএইচ