প্রধানমন্ত্রী সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সম্পদনায় আগামী পহেলা মার্চ বাজারে আসছে ডেইলি অবজারভার।
এ উপলক্ষে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে হকার্সদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীসহ ডেইলি অবজারভার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইকবাল সোবহান চৌধুরী বলেন, আমরা পাঠকের চাহিদা পূরনে বাজারে নিয়ে আসছি ‘ডেইলি অবজারভার’। বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশ করাই আমাদের মূল লক্ষ্যে।
এ পত্রিকার মালিকদের সঙ্গে হকার্সদেরও অংশিদারিত্ব থাকবে বলেও জানান তিনি।
[b]ঢাকা, এমআর, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]