দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সবুজবাংলাটোয়েন্টিফোরডটকম-এর ৩য় বর্ষপূর্তি এবং ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে দেশের বিশিষ্ট ১৫ জন নাগরিককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ।
বুধবার (১ জুন ২০১৬) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে অনলাইন নিউজ পোর্টাল সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবছর রাষ্ট্রভাষা আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক, ভাষাসৈনিক আব্দুল মতিন-কে [মরণত্তোর], বাংলা সাহিত্য ও শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদানের জন্য অধ্যাপক আবদুল মান্নান তালিব-কে [মরণত্তোর], সংবাদপত্র শিল্পের মান উন্নয়নে অসামান্য অবদানের জন্য ড. রেজোয়ান সিদ্দিকী [ভারপ্রাপ্ত সম্পাদক-দৈনিক দিনকাল], গণতন্ত্র ও সংবিধান রক্ষায় অসামান্য অবদানের জন্য এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল [বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবীদ, যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি], হজ্ব ও ওমরাহ্ সেবায় বিশেষ অবদানের জন্য আলহাজ্ব মাওলানা ক্বারী গোলাম মোস্তফা [ব্যবস্থাপনা পরিচালক-এম.এ. ইন্টারন্যাশনাল লিঃ, ঢাকা], বাল্য বিবাহ রোধে বিশেষ অবদানের জন্য আলহাজ্ব মাওলানা কাজী মো: সেলিম রেজা [সভাপতি-বাংলাদেশ মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্ট্রার সমিতি], সুস্থ্য ধারার সাংস্কৃতি বিকাশে অসামান্য অবদানের জন্য [মরণত্তোর] মরহুম মাওলানা আইনুদ্দিন আল-আজাদ (রহ.) [সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, প্রতিষ্ঠাতা ও পরিচালক- কলরব শিল্পী গোষ্ঠী], সহীহ্ শুদ্ধভাবে কোরআন শিক্ষা প্রচার-প্রসারে বিশেষ অবদানের জন্য হাফেজ ক্বারী নেছার আহমদ আন-নাছিরী [প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল-মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ও চেয়ারম্যান-মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ], সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য হাজী আব্দুল কুদ্দুস মিয়া [বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ, সহ-সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল-ঢাকা মহানগর দক্ষিণ], লেখক ও সাহিত্যিক হিসেবে বিশেষ অবদানের জন্য এ.কে.এম আনোয়ারুল কাদির [বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও কবি], সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য মো: আ: হান্নান [বিশিষ্ট সংগঠক, আহবায়ক-বাকেরগঞ্জ ফোরাম], বেকারত্ব দূরী করনে বিশেষ অবদানের জন্য অলিউর রহমান [উদীয়মান উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা সভাপতি-তারণ্য বাংলাদেশ], আই.টি সেক্টরে বিশেষ অবদানের জন্য ইঞ্জি: মো: আসলাম হাসীব [সি.ই.ও-হ্যাসটেক], উদীয়মান সাংবাদিক ও সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য মুহাম্মদ মফিজুর রহমান লিটন [উদীয়মান সাংবাদিক ও সংগঠক, সদস্য সচিব-আদর্শ নাগরিক আন্দোলন] -কে বিভিন্ন সেক্টরে বিশেষ অবদানের জন্য দেশের বিশিষ্ট ১৫ জন নাগরিককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্রিগেঃ জেনাঃ আ.স.ম হান্নান শাহ ও আমন্ত্রতি জাতীয় নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করায় ব্রিগে. জে. (অব.) আসম হান্নান শাহ্-কে এবং অনুষ্ঠানের সভাপতি হিসেবে অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক আব্দুল্লাহিল মাসুদ-কে সম্মাননা স্মারক প্রদান করেন সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান ও বার্তা সম্পাদক স্বর্ণা মাহমুদ।
উক্ত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেযারম্যান এম.এ তাহের চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সবুজ বাংলা মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান এম জহির আলী। সভাপতিত্ব করবেন সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক আব্দুল্লাাহিল মাসুদ। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান ও বার্তা সম্পাদক স্বর্ণা মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেডিট পার্টি-এনডিপি’র [প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, জাতীয়তাবাদী দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রাকিবুল ইসলাম রিপন প্রমূখ নেতৃবৃন্দ।
এমবি





