বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি সুবীর চৌধুরী অস্ট্রেলিয়ায় চিকিতসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে মারা গেছেন। বেঙ্গল গ্যালারি থেকে পাঠানো খুদেবার্তায় এ কথা জানানো হয়।
বাংলাদেশের চিত্রশিল্পীদের জন্মভূমির গান শীর্ষক একটি প্রদর্শনী উপলক্ষে সুবীর চৌধুরী অস্ট্রেলিয়া সফর করছিলেন। এসময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর ক্যানবেরার একটি হাসপাতালে চিকিতসাকালে তাঁর মস্তিষ্কের শিরায় জটিলতা ধরা পড়ে।
তিনি সিডনির ওয়েস্টমিড হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। সেখানেই আজ ভোরে মারা যান।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





