ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ভোটকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত জাতীয় প্রেসক্লাব এলাকা সাজানো হয়েছে। দেয়ালে দেয়ালে পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
এবার বর্তমান সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ পরিষদ ও আলতাফ মাহমুদ-কুদ্দুছ আফ্রাদ পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে।
ডিইউজে নির্বাচনে ভোটার সংখ্যা ২৫৩১ জন। ১৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮জন।
ফারুক-শাবান পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি ওমর ফারুক (বাসস), সহ-সভাপতি তরুণ তপন চক্রবর্তী (দি ডেইলি সান), সাধারণ সম্পাদক শাবান মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সম্পাদক আবদুল মজিদ (বৈশাখী টেলিভিশন)।
কোষাধ্যক্ষ মো. মফিজুল ইসলাম (দি ইন্ডিপেনডেন্ট), সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী (দৈনিক মানবকণ্ঠ), প্রচার সম্পাদক রফিক আহমেদ (আমাদের অর্থনীতি)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু (দৈনিক সংবাদ প্রতিক্ষণ), জনকল্যাণ সম্পাদক মীর আফরোজ জামান (ভোরের কাগজ), দফতর সম্পাদক হেমায়েত হোসেন (দিন নিউ নেশন)।
নির্বাহী সদস্য জহিরুল হক (আজকাল-ভারত), এ এম শাহজাহান মিয়া (দৈনিক ইত্তেফাক), জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা), প্রণব কুমার মজুমদার (দৈনিক শিরোনাম), মো. জাহিদ সিদ্দিকী (চ্যানেল আই), লায়েকুজ্জামান (দৈনিক সকালের খবর), শামীমা আক্তার (৭১ টিভি), শাহনাজ বেগম (দি ইন্ডিপেনডেন্ট) ও সুদীপ কুমার ঘোষ (এটিএন নিউজ)।
আলতাফ-কুদ্দুস পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি আলতাফ মাহমুদ (দৈনিক ডেসটিনি), সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী (যুগান্তর), সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ (আনন্দ বাজার-কলকাতা), যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম (সি নিউজ ডট কম)।
কোষাধ্যক্ষ শাহানা শিউলী (মাছরাঙা টিভি), সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম (সমকাল), প্রচার সম্পাদক শাহিন বাবু (বিটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সলিম উল্লাহ সেলিম (বাসস)। জনকল্যাণ সম্পাদক মো. মেহেদী হাসান (জিটিভি), দফতর সম্পাদক জি এম মাসুদ ঢালী (মাই টিভি)।
নিবার্হী সদস্য অনুপ খাস্তগীর (বাসস), অমিয় ঘটক পুলক (দি নিউ নেশন), আকতার হোসেন (আর টিভি), আবুল কালাম (ইত্তেফাক), আশীষ কুমার সেন (আজকালের খবর), ইব্রাহিম খলিল খোকন (তারকালোক), পলি খান (দৈনিক জনতা), মামুন আবেদীন (ভোরের কাগজ) ও শফিউদ্দিন আহমেদ বিটু (নয়া দিগন্ত)।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ২৯ জানুয়ারি দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ৮ ডিসেম্বর রোববার নিবার্চনের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরের মধ্যে সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধ, ২৪ ডিসেম্বরের মধ্যে ইউনিট নির্বাচন সম্পন্ন, ২৮ ডিসেম্বরের মধ্যে খসড়া সদস্য তালিকা প্রকাশ, ৩০ ডিসেম্বর সদস্য তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ, ৪ জানুয়ারি চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করা হয়।
৬ জানুয়ারি মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ে ৮ জানুয়ারি দাখিলের শেষ সময় শেষ হয়। ১০ জানুয়ারি খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১২ জানুয়ারি প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা করা হয়।
ফারুক-শাবান পরিষদ বিগত বছর অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ আদায় ও বাস্তবায়ন, স্বাধীন সংবাদমাধ্যম ও সাংবাদিক নির্যাতনে আন্দোলন, তথ্য অধিকার আইন পাশ ও কমিশন গঠন, মানহানি সংক্রান্ত দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারা বিলুপ্তকরণ, সাংবাদিক কল্যাণ তহবিল গঠন ও কার্যকর, দুই শতাধিক সাংবাদিককে প্রায় এক কোটি টাকা বিতরণ করেছেন।
আগামীতে নির্বাচিত হলে সব সংবাদমাধ্যমে অষ্টম ওয়েজবোর্ড পূর্ণাঙ্গ বাস্তবায়নে ভূমিকা, প্রক্রিয়াধীন সাংবাদিক আবাসন প্রকল্প বাস্তবায়ন, সংবাদপত্র শিল্প ও ইলেকট্রনিক মিডিয়ার পৃথক নীতিমালা প্রণয়নের দাবি আদায়, যখন-তখন চাকরিচ্যূতির বিরুদ্ধে সোচ্চার, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারে আন্দোলন ও সাংবাদিক কল্যাণ তহবিলের যর্থাথ ব্যবহারের অঙ্গীকার করেন।
অপরদিকে, আলতাফ-কুদ্দুস পরিষদ নির্বাচিত হলে ফারুক-শাবান পরিষদের দেওয়া অঙ্গীকারের সাথে ডিইউজে’র সদস্যদের চাকরি সমস্যা সমাধান ও আইন সহায়তা সেল গঠন এবং ডিইউজে’র ওয়েব সাইট চালু, নিয়মিত বুলেটিন প্রকাশের অঙ্গীকার করেন।
এর আগে ২০১২ সালের ৩০ জানুয়ারি নির্বাচনে ফারুক ও সাধারণ সম্পাদক পদে শাবান মাহমুদ বিপুল ভোটে জয়লাভ করেন। ১৯টি পদের মধ্যে ১২টিতে ওমর ফারুক-শাবান মাহমুদ প্যানেল, ৬টি পদে জাকারিয়া কাজল-এনামুল হক বাবুল প্যানেল ও ১টি পদে কাজী রফিক-ওবায়েদ প্যানেলের প্রার্থী নির্বাচিত হয়।
২ হাজার ৭২৭ ভোটের মধ্যে ১ হাজার ৭৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ওমর ফারুক ৭১৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে শাবান মাহমুদ ১০৭১ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহ-সভাপতি তরুণ তপন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, প্রচার সম্পাদক গাজী জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি এম মাসুদ ঢালী, জনকল্যাণ সম্পাদক মীর আফরোজ জামান, দফতর সম্পাদক খন্দকার মোজাম্মেল হক। অমিয় ঘটক পুলক, নাজমুল হক সৈকত, সলিম উল্লাহ সেলিম, শাহনাজ বেগম, শারমিন রহমান সোমা, আজিজুর রহমান পিউ, কিশোর কুমার সরকার, আবুল কালাম ও জহিরুল হক নির্বাচিত হয়েছিলেন।
বুধবার রাতে সাজসজ্জায় ব্যস্ত ফারুক-শাবান পরিষদ সমর্থিত সদস্য আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাংবাদিকদের সবচেয়ে নির্ভরযোগ্য এ সংগঠনের ভোট হবে। শেষ সময় চলছে সাজ সজ্জার কাজ। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশা করেন তিনি।
৪২ বছর আগে সাংবাদিকদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ঢাকা সাংবাদিক ইউনিয়ন গঠিত হয়।[b]
ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]
গণমাধ্যম
ঢাকা সাংবদিক ইউনিয়নের ভোট গ্রহণ চলছে
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত





