ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২ এপ্রিল বুধবার জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল ১০টায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক আবু তাহের ডিএসইসির তফসিল ঘোষণা করেছেন।
ডিএসইসির নির্বাচন কমিশনাররা হলেন-নতুন বার্তা ডটকমের সম্পাদক সরদার ফরিদ আহমদ, এটিএন নিউজের বার্তা সম্পাদক মহসিন আল আব্বাস, দৈনিক ইত্তেফাকের যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ ও দৈনিক জনকণ্ঠের বিশেষ সংবাদদাতা উত্তম চক্রবর্তী।
তফসিল নিম্নরূপ:
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা: ২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিএসইসি কার্যালয়।
মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ: ২১ মার্চ শুক্রবার দুপুর ১২টা।
প্রার্থীতা প্রত্যাহার: ২২ মার্চ শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিএসইসি কার্যালয়।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৩ মার্চ রোববার।
বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন: ২ এপ্রিল বুধবার।
ভোট গ্রহণ: দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়াম।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই