জাতীয় প্রেস ক্লাবের ৭৯৫ জন নতুন সদস্য নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সদস্য নির্বাচনের জন্য মনোনয়নের এই তালিকা সোমবার রাত সোয়া ১১টার দিকে ক্লাবের নোটিশ বোর্ডে টাঙানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ আগস্ট ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মনোনয়ন পাওয়া কারোর ব্যাপারে জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের কোন বক্তব্য থাকলে তা আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে সাধারণ সম্পাদক বরাবর জানানোর জন্য বলা হয়েছে।
এর আগে ৭ আগস্ট প্রথম দফায় জাতীয় প্রেস ক্লাবের ১০১ জন সদস্য নির্বাচিত করা হয়।
এএইচ





