ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ মোট ১৮টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদের প্রার্থীরা হলেন- সাবেক সভাপতি মোস্তাক হোসেন (ভোরের ডাক), সাখাওয়াত হোসেন বাদশা (ইনকিলাব) ও মাহমুদুর রহমান খোকন (করতোয়া)।
সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন- বাসস- এর দুই সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী ও সৈয়দ শুকুর আলী শুভ।
এ ছাড়া সহ-সভাপতি পদের প্রার্থীরা হলেন- আনিসুর রহমান খান (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট), শহিদুল ইসলাম (এসবিসি ৭১ ডটকম), আবুদারদা জুবায়ের (এটিএন বাংলা) ও ওসমান গনি বাবুল (অনলাইন টেলিভিশন চ্যানেল ২৬)।
যুগ্ম সম্পাদক পদে প্রার্থীরা হলেন- দীপ্ত টেলিভিশনের শাহনাজ শারমিন ও দৈনিক খোলা কাগজের তোফাজ্জেল হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা হলেন- আফজাল বারী (ইনকিলাব), জিলানী মিল্টন (নয়াদিগন্ত) ও ফারুক খান (আরটিভি)। দফতর সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়ন মুরাদ (যমুনা নিউজ ডটকম) ও জেহাদ হোসেন চৌধুরী (সময় নিউজ ডটকম)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের প্রার্থীরা হলেন- কাফী কামাল (মানবজমিন) ও আমিনুল হক ভূইয়া (নবচেতনা)।
সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী (আলোকিত সময়) ও এমদাদুল হক খান (সকালের খবর) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারী বিষয়ক সম্পাদক পদের প্রার্থীরা হলেন- সুমী খান (সূর্যবার্তা২৪ডটকম) ও দিনার সুলতানা (বিটিভি)। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচন করছেন- শেখ মাহমুদ এ রিয়াত (খোলা কাগজ) ও আহমেদ সিরাজ (এএনবি)।
আপ্যায়ন সম্পাদক পদের প্রার্থীরা হলেন- কামাল উদ্দিন সুমন (সংগ্রাম) ও আবু জাফর (জনতা)।
৭টি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১০ জন। এরা হলেন- এসএমএ কালাম (নতুনবার্তাডটকম), সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ), মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), হাবীব রহমান (মানবকণ্ঠ), সাঈদ খান (বৈশাখী), নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ২৪ডটকম), সাইফুল ইসলাম (জিটিভি), আনিসুর রহমান নুর (নিউনেশন), রিমন মাহফুজ (আমাদের অর্থনীতি), আসলাম রহমান (ভোরের কাগজ)।
তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া সম্পাদক পদে মুজিবর রহমান (কালবেলা) ও কল্যাণ সম্পাদক পদে আজাদ হোসেন সুমন (অর্থনীতি প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১ হাজার ৩৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন সূত্রে জানা গেছে।
নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
জারিফ





