বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) অবস্থান কর্মসূচিপালন করছে।

গণমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতেশনিবার দুপুর থেকে জাতীয় প্রেসক্লাব চত্বরে এ অবস্থান কর্মসূচি চলছে।

যেসব দাবিতে বিএফইউজে ও ডিইউজে অবস্থান কর্মসূচি পালন করছে সেগুলো হলো- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, অবরুদ্ধ গণতন্ত্র ও সব সহিংসতার অবসান, মাহমুদুর রহমান ও মোসাদ্দেক আলী ফালুর মুক্তি, বন্ধ মিডিয়া খুলে দেওয়া, সাংবাদিকদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করা, সেন্সরশিপ প্রত্যাহার করা ও কালো আইন এবং গণবিরোধী গণমাধ্যম নীতিমালা স্থগিত করা।

অবস্থান কর্মসূচি মঞ্চে উপস্থিত রয়েছেন বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল হোসেন, সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান, কবি ও সাংবাদিক নেতা আব্দুল হাই শিকদার প্রমুখ।

এমকে