রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় শেখ মেরিনা সুলতানার তৃতীয় শ্রম আদালতে হাজির হন ড. ইউনূস। তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট এস. এম. মিজানুর রহমান।
আদালতে ড. ইউনূসের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
এর আগে গত সোমবার ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সেদিন তার আইনজীবী এ মামলায় তাদের পক্ষের যুক্তি তিন ভাগে উপস্থাপন করেন। আইনজীবী বলেন, গ্রামীণ টেলিকমের সঙ্গে ড. ইউনূসের কোনো সম্পর্ক নেই। তিনি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী মাত্র।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূস সহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।
এনএইচ





