শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসআই অহিদুজ্জামান বলেন, “রামিসার ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। আজ রিপোর্ট হাতে পেলে আগামীকালই মামলার চার্জশিট দিতে পারব।”

তিনি বলেন, প্রতিবেদন হাতে পেলেই আগামীকাল রোববারের (২৪ মে) মধ্যেই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।

গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুল–এর দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার–কে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গত বুধবার (২০ মে) আদালতে হাজির করা হলে সোহেল রানা নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তিনি জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।

একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এস