বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মোস্তফা আমিরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীবুল আলম, অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। মাহফুজুল হকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির।
আইনজীবীরা বলেন, জাকের পার্টির সম্মেলন ও আটরশির ওরশ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে হাইকোর্ট জাকের পার্টির সম্মেলন স্থগিত করেন। পরে গত সোমবার আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।
আজ শুনানি শেষে আপিল বিভাগ জাকের পার্টির সম্মেলন ও বিশ্ব জাকের মঞ্জিলে ওরশ শরীফ শান্তিপূর্ণভাবে করতে নির্দেশ দিয়েছেন।
এনএইচ





