শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা শেষে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়ে ওঠা বিএনপি শুধু বাংলাদেশের নয়, পুরো উপমহাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের জনগণ ছাত্র-জনতার হত্যাকারীদের বিচারের আওতায় দেখতে চায়। যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার দাবিও রয়েছে জনগণের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, আলিমুজ্জামান সেলু ও মাহাবুব আলী মিয়া বক্তব্য দেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরকান্দার সরকারি এমএন একাডেমি চত্বরে বৃক্ষরোপণ করেন শামা ওবায়েদ। পরে কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এস