সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নদীর ঈশানবালা এলাকা থেকে থাকা জাহাজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্য জাহাজের একাধিক স্টাফ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সারবোঝাই এমভি আল বাকেরা। চাঁদপুর নৌ সীমানায় আসলে রোববার রাতে ডাকাতরা জাহাজে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে পৃথক স্টাফ রুমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের হত্যা করে।

নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। পাঁচটি মরদেহ বিভিন্ন রুমে পড়ে ছিল। একটি মোবাইল পাওয়া গেছে। তার সূত্রে ধরে রহস্য উদঘাটন হবে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এফএইচ