রাজধানীর মোহাম্মদপুরের প্রান্তিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হোপ (হেল্পিং অপরসোনিটিজ ফর পিপল'স এনডেভার) নামের একটি সংস্থা।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে হোপের কেন্দ্রীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কাউসার আলম ভূঁইয়া।
অ্যাডভোকেট কাউসার আলম বলেন, হোপ একটি আর্থ সামাজিক উন্নয়নমূলক সংস্থা। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই ২০১৬ সালে হোপের যাত্রা শুরু। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত দাড়িদ্র পীড়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা-সংকট দূর করে সচ্চলতা-স্বনির্ভরতা ফেরানোর লক্ষ্যে কাজ করছি আমরা। আজকের শীতবস্ত্র বিতরণ আমাদের মানবিক কার্যক্রমেরই অংশ।
এরপর তিনি শীতার্ত নারী-পুরুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোপের পরিচালক ডাঃ তৗহিদ হোসাইন, মাহমুদুল হক রোমান, আসাদ মাহমুদ, মোহাম্মদ সালাউদ্দিন, প্রিন্সিপাল সাইফুল ইসলাম, ইঞ্জিঃ আসিফ মোহাম্মদ সামীসহ ইসমাইল পাটোয়ারী প্রমুখ।
এবিএস





