মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, শহরের জগার মিলের পাশে ফিরোজ হোসেনের বাড়িতে মাদকের কেনাবেচা চলছে—এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় ফিরোজের তল্লাশি করে ৩৭৩ পিস ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৫ রাউন্ড গুলি, ৬৪ গ্রাম ভাঙ, দুটি মুঠোফোন ও নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ফিরোজ হোসেন ও তার ছেলে আমানুল্লাহকে আটক করা হয়।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এই বাড়িতে মাদকের ব্যবসা চলে আসছিল বলে অভিযোগ আছে।
এমএম





