এর মধ্যে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ সিদ্দিকিয়া আলিম মাদরাসা কেন্দ্রে আটজন ও কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের দুই আলিম পরীক্ষার্থী এবং সুন্দরগঞ্জ উপজেলার ঘুমাইটরী কলেজ কেন্দ্র থেকে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এছাড়া প্রথমদিনের এ পরীক্ষায় জেলার বিভিন্ন কেন্দ্রের ৪২৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তার মধ্যে এইচএসসিতে ২৬৪ জন, কারিগরি শাখার ৬০ জন ও আলিম পরীক্ষার্থী ১০৫ জন।

তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা জানায়, এ বছর জেলার ৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ২২ হাজার ২০৩ জন। এর মধ্যে এইচএসসির ৩০ কেন্দ্রে ১৫ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের ১৭ কেন্দ্রে ৫ হাজার ৪৬৬ জন এবং ৬ কেন্দ্রে ১ হাজার ৪৫০ জন আলিম পরীক্ষার্থী রয়েছে।