বিশ্ববলয়ে মাঝে মাঝে অসামান্য বিরল কিছু মানুষের দেখা মেলে। যাঁরা সাধারণ জীবন যাপনের মধ্যে দিয়ে বেড়ে উঠে একসময় শ্রম-মেধা সৃজনশীলতা সর্বোপরি জনকল্যাণ দায়িত্ববোধের সর্বোচ্চ প্রকাশ দেখিয়ে গভীর স্বপ্নবিলাসী আত্মজিজ্ঞাসার সার্থক বাস্তবায়ন ঘটিয়ে জাগিয়ে তোলেন জনপদ-জনসমাজ, জনগোষ্ঠী এবং স্বদেশকে।

আজ এমন এক মহান মানুষের জন্মদিন যার তুলনা, প্রশংসা, সুনাম, তার কর্মের গুণগান করার জন্যে অভিধানের শব্দমালা যথেষ্ট হবেনা। 

তিনি মানবতাবাদী, মানবতার মহান সেবক, তিনি মানবতাবাদীদের লিডার, সকল স্বেচ্ছাসেবকদের আইকন-আইডল, হাজারো স্বেচ্ছাসেবকের অনুপ্রেরণার ব্যাক্তি, রক্তমানব, প্রকৃতি প্রিয় সাদা মনের মানুষ, সবার কাছে যিনি মানবতার সৈনিক নামেই জনপ্রিয়। 

মাদারীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসবী সংগঠন ‘মাদারীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাটির’ প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মাহবুব আলম’র জন্মদিনে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও রক্তিম ভালবাসা। 

আপনি হাজারো বছর বেঁচে থাকুন মানবতার সেবায়। নিজেকে মানবসেবায় নিয়োজিত রাখুন আজীবন। আপনার ভালবাসায় অভিভূত, সেই ভালবাসা চলতে থাকুক অবিরামভাবে। আপনার জন্য সবসময় শুভ কামনা থাকবে। নিজের লক্ষ্যে এগিয়ে যান, সফলতা আসুক জীবনে। 

শ্রদ্ধেয় জনাব মোঃ মাহবুব আলম আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ আপনাকে হেফাজত দান করুক, দোয়া রইল। 

জন্মদিনের শুভ কামনায়

মোঃ আবু বকর সিদ্দিক

মাদারীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাটির।

এবিএস