চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল ও হেলাল উদ্দিন টিপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল আমিন, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলাউদ্দিন, সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম, চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সেক্রেটারী রিয়াজুল ইসলাম বাদল চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকার মোহাম্মদ নির্ঝর।

অনুষ্ঠানে উপজেলার সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল আমিন, সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম এবং চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম।

এ সময় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, ব্যাগসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষার প্রতি উৎসাহিত করবে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএম