স্থানীয়রা জানান, ভোরে উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্নেসোনা গ্রামের জেলে কার্তিক হালদারের জালে পাঙাশটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রি করতে নিয়ে যান গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকার মোহন মণ্ডলের আড়তে।

সেখানে ২৫ কেজি ওজন মেপে উন্মুক্ত নিলাম ডাকে দুই হাজার টাকা কেজি দরে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে পাঙাশটি বিক্রি করেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখবলেন, ‘জেলেদের কাছ থেকে পদ্মা নদীর ছোট-বড় বিভিন্ন মাছ কিনে আমি নিয়মিত বিক্রি করি। সকালে জেলে কার্তিক হালদারের কাছ থেকে কিনেছিলাম ২৫ কেজি ওজনের একটি পাঙাশ। পরে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে গাজীপুর এলাকার এক প্রবাসীর কাছে ওই পাঙাশটি ৫২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।

এস