গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অসুস্থ হয়ে মারা গেছেন। নিহত মানিক মিয়া (৭৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বড় ভাঙ্গা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

গতকাল বুধবার (১১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী ইসমাইল হোসেন বলেন, মানিক কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে চিকিৎসা দিয়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

এবিএস