বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি প্রবাসী মো. আক্কাস মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ফুটবল খেলছিল দুই শিশু। এ সময় বলটি পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে তারা পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচারীরা দুই শিশুকে পানিতে ভাসতে দেখেন। পরে তাঁরা পরিবারের সদস্যদের খবর দেন। শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।
এস











