মাঝ পদ্মা নদীতে  কুয়াশার ঘনত্ব কমে আসায় সাড়ে পাঁচ ঘণ্টা পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মাঝ পদ্মা নদীতে কুয়াশায় আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে এবং ফেরিতে থাকা যানবাহনগুলো আনলোড করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাত থেকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়। নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে। অপেক্ষা করা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে।

এবিএস