মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লোহাগাড়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের সামনে ৩নং ফিডারের পল্লী বিদ্যুতের গ্রাহকরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশ শেষ উত্তেজিত জনতা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করেন। পরে ডিজিএর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে কর্মসূচি সমাপ্তি করেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মুসলিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ, মো. রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, যখন তখন বিদ্যুৎ বন্ধ, মাত্রাতিরিক্ত লোডশেডিং, পল্লীবিদ্যুতের সীমাহীন স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে।
লোহাগাড়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহজাহান বলেন, আধুনগর ৩নং ফিডার এলাকাটির গ্রাহকরা বিদ্যুতের দাবিতে অফিসে এসে ফোন দেন। ফোনে তাদের সঙ্গে কথা হয়েছে। আশ্বস্ত করেছি বিদ্যুৎ সরবরাহে সমবণ্টন থাকবে। আমরা যেভাবে বিদ্যুৎ পাচ্ছি ঠিক সেইভাবে সরবরাহ করছি।
এনএইচ





