সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, সোমবার এই আসনে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু শেষ সময় বিকেল ৪টা পর্যন্ত আর কোনো প্রার্থী এ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেননি।
তিনি আরও বলেন, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন নির্ধারিত আছে। এদিন সাজ্জাদুল হাসানের মনোনয়ন বৈধতা পেলে আর কোনো প্রার্থী না থাকায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান। এ কারণে গত ১৬ জুলাই নির্বাচন কমিশন এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনী তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, মঙ্গলবার এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই করা হবে। বাছাইয়ে সাজ্জাদুল হাসানের মনোনয়ন বৈধতা পেলে আর কোনো প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী তাকে এমপি ঘোষণা করা হবে।
এদিকে, আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।
এমআই





