মঙ্গলবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মা।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।
প্রত্যেক কৃষককে দেওয়া হয় ৫ কেজি আমন উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফখরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব ফরহাদ হোসেন, বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপকারভোগী কৃষকগণ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাবেয়া আসফার সায়মা বলেন, “সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও টেকসই করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, “সুবর্ণচরের কৃষকরা আমন ধান চাষে আগ্রহী, কারণ এতে খরচ কম এবং ফলন বেশি। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উদ্বুদ্ধ করবে এবং খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জনে অবদান রাখবে।”
এই কর্মসূচির মাধ্যমে সুবর্ণচরের কৃষকেরা লাভবান হবেন এবং কৃষি নির্ভর এই উপজেলার অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে ।