শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেট থেকে জেলা বি এন পি'র আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুর রশিদ, জোয়ার্দার আশরাফুল আলম, বদরুল আলম হিরো, আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিমসহ উপজেলা বি এন পি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের নেতৃত্বে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল যোগদান করেন।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ হাবিবুর রহমান পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বি এন পি'র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বি এন পি'র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিনের সঞ্চালনায়- দোয়া পরিচালনার পূর্বে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোট আব্দুর রশিদ, জেলা আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বি এন পি'র সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম ও বদরুল আলম হিরো, জেলা আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বি এন পি,র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম।