পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জাহিদ গাজী (১৯) নামে একজন নিহত হন।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

জাহিদ গাজী গাববুনিয়া গ্রামের জসিম গাজীর ছোট ছেলে। দুর্ঘটনায় আরো দুজন আহত হন। তারা হলেন- গাববুনিয়া গ্রামের হানিফ দেওয়ানের ছেলে মো: মারুফ দেওয়ান (১৮) ও আনোয়ার পিয়াদার ছেলে মো: রিফাত পিয়াদা (১২)।

স্থানীয়রা বলেন, জাহিদ, রিফাত ও মারুফ একটি মোটরসাইকেল নিয়ে গাববুনিয়া লঞ্চঘাটের যাওয়ার জন্য বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ে পুকুরে পড়ে যান জাহিদ। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আহত দুজনকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে লাশ ময়নাতদন্তে পাঠাচ্ছি।

এবিএস