বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চগড় ও লালমনিরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শামীম মিয়া (২৪), সাজু মিয়া (৫০), আফরোজা বেগম (৪৬), সাথী বেগম (২২) ও আমিনুল গাটিয়া (৬০)।
এসআরবির কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, ২০২৪ সালে শামীম মিয়ার সঙ্গে সুখী মনির বিয়ে হয়। বিয়ের পর শামীম ও তার পরিবারের সদস্যরা দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়।
তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবিতে সুখী মনির ওপর নির্যাতন করা হয় বলে অভিযোগ। ওই রাত দেড়টার দিকে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফুল ইসলাম ফোন করে সুখী মনির মৃত্যুর খবর তার পরিবারকে জানান। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার গলায় আঘাতের কালো দাগ দেখতে পান।
এ ঘটনায় নিহতের মা রওশন বেগম ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন।
ঘটনার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মালিপুকুরী গ্রামে অভিযান চালিয়ে সাথী বেগম ও আমিনুল গাটিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা শামীম মিয়া, সাজু মিয়া ও আফরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজনকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এস





