বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবগাতি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা প্রাইভেট কারের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা ও ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

সংঘর্ষে প্রাইভেট কারের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাস ও প্রাইভেট কারের অন্তত ২০ যাত্রী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এস