নিহত ব্যক্তিরা হলেন, নাসিরনগর গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকার মৃত আব্দুস সালামের পুত্র শামসুল হুদা (৬৫) ,টেকানগর এলাকার আব্দুর রাজ্জাক (৪০) ও দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম(৮) এবং আখাউড়ার ধরখার ইউনিয়নের মো. সেলিম মিয়া (৬৪) ও বনগ্রামের মো. জমির খান (২২) । এছাড়া আহত হয়েছেন নাসিরনগর দুর্গাপুর গ্রামের হামিদা বেগম (৪৫) ।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা , শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতের সময় গরু আনতে গিয়ে শামসুল হুদা, ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক এবং উঠানে খেলার সময় শিশু জাকিয়া বেগম বজ্রপাতে প্রাণ হারান। এবং এসময় আহত হামিদা বেগম কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, জমিতে কাজ করার সময় বজ্রপাতে সেলিম মিয়া এবং যুবক জমির খান মারা যান। একই সঙ্গে বজ্রপাতের সময় দুটি গরুও মারা যায়।

এনএইচ