সোমবার (১১ সেপ্টেম্বর) পীরগাছা বাজার সংলগ্ন কারবালা জামে মসজিদে এশার নামাজের পর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রোগ্রামটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সদস্য শফিকুল ইসলাম শফিক।
এসময় কুরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করেন মাওলানা গোলাম আজম। আরো আলোচনা রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হোসাইন।
উল্লেখ্য ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই ফ্রি কুরআন শিক্ষার ব্যবস্থা করা, দুঃস্থ মানবতার সেবা,পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে বই পড়ানো কার্যক্রম পরিচালনা করে আসছে আল কুরআন লার্নিং এন্ড ইনফরমেশন সেন্টার।
এনএইচ





