ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার (০১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৫টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কমলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে।

এবিএস