মঙ্গলবার (৮ জুলাই) হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মৃত যুবক ঢাকা মিরপুর এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দুজন হলেন, বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

বিষয়টি নিয়ে চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল রাতে প্রথম বর্ষের চারজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ।

তিনি আরও বলেন, আমরা সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করেছি। তাদের পরিবারকে জানানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমনাথ বসু বলেন, চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসে। এ সময় তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যায়। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনও দুইজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এনএইচ