বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাউফল সরকারি কলেজ, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং ধান্দি কামিল মাদ্রাসায় শিক্ষার্থীবান্ধব এই হেল্প ডেস্ক চালু রাখা হয়।

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষার্থী আফনান ফাতেমা বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজনে আমি অত্যন্ত খুশি। একই সঙ্গে শিক্ষার্থীবান্ধব এমন কর্মসূচির জন্য ড. মাসুদ স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

ধান্দি কামিল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ তামিম বলেন, আমি পরীক্ষা শেষে পানির জন্য দোকান খুঁজছিলাম। কয়েক ঘণ্টা পরীক্ষা দিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। হঠাৎ দেখলাম ইসলামী ছাত্রশিবির ও ড. শফিকুল ইসলাম মাসুদ স্যারের হেল্প ডেস্কে ভিড়। সেখানে গিয়ে দেখলাম পানির বোতল, কলম আর মাস্ক দেওয়া হচ্ছে। আমিও নিলাম। এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ।

বাউফল উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ লিমন হোসেনের নেতৃত্বে উপজেলার পরীক্ষাকেন্দ্রগুলিতে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ, অফিস সম্পাদক জুবায়ের, পূর্ব জোন সভাপতি আবিদ আল নাহিয়ান, ধান্দি কামিল মাদ্রাসা সভাপতি হাফেজ সিফাত, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তাহসানুল বান্না, পৌর সভাপতি হাফেজ নাহিদুল ইসলাম, দক্ষিণ জোন সভাপতি জাকারিয়া, নাজিরপুর ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনএইচ