ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৭) এক যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হাতেম আলী ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৫টায় ওই রেললাইনে এ ঘটনা ঘটে।

উপপরিদর্শক (এসআই) মো. হাতেম আলী ভূঁইয়া বলেন, মঙ্গলবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ‌‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এ সময় পথিমধ্যে পৈরতলা রেললাইনে বসা থাকা এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ইতোমধ্যে পিবিআইকে পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।

এবিএস