নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের সহযোগী হিসেবে পরিচিত পিচ্চি আজাদের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র (রামদা) দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাংবাদিক মহল হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এনএইচ