নরসিংদীর রায়পুরায় ট্রেনের নিচে কাটা পড়া এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৫০ বছর।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশন পার হওয়ার পরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা স্টেশন মাস্টারকে খবর দেন। পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় মুখমণ্ডল থেঁতলে যাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি স্থানীয়রা।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনর্চাজ (এসআই) সাইফুল ইসলাম বলেন, ’মেথিকান্দা রেলস্টেশন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। লাশ শনাক্তে পিভিআইকে খবর দেয়া হয়েছে।

এবিএস