শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান জানান, মারা যাওয়া শিশুদের বয়স ছিল ছয় মাস থেকে এক বছরের মধ্যে। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও একজনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এ ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪১ জন।
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে।
এস