সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

মারা যাওয়া দুই শিশু হলো- সায়হান ও আহিয়ান। তাদের বয়স এক বছরের নিচে। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৯ জুন পর্যন্ত বিভাগে মোট ৩২৭ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জনের মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬১ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে পরীক্ষায় নতুন করে দুজন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে ৬৯ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এস