সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের বঙ্গতাজ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম। তিন বছর পর ২০২১ সালে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হন। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ।

এর আগে ২০১৩ সালে প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক মান্নান বরখাস্ত হলে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। রোববার দুপুরে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজমের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।

এসময় সচিব আব্দুল হান্নান, কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তার প্রাপ্ত ভোট ছিল দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ টি।

এনএইচ