সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাতে ওই এলাকার ধপফুলের দিদারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক (৬৫)। আহত ব্যক্তি নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।

নিহত আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা জানান, আমরা শনিবার রাতে খেয়ে ঘুমিয়ে ছিলাম। পরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আহত অবস্থায় মা-বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। মা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নুর আলম আশেক জানান, দক্ষিণ হালিশহর এলাকায় রোববার (২৭ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ দম্পতিকে তাদের ছেলে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন।

এনএইচ